নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ২০ নভেম্বর বেলা ২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দেওয়া প্রোক্টর মুশফিকুর রহমান বলেন, আমার জানামতে ফৌজিয়া বিশ্ববিদ্যালয়ের রেকর্ড রেজাল্টদারী শিক্ষার্থী,গত চার বছর মতান্তরে পাঁচ বছর সে দাপটের সাথে বিশ্ববিদ্যালয়ে পদাচারণ করেন,তার বিরুদ্ধে কোন কমপ্লেইন আমরা পাইনি।

মানুষ হিসেবেও সে ছিল অসাধারণ,এমন একজন মেধাবীর এভাবে অকালে ঝরে যাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই দূর্ভাগ্য জনক,তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় হারালো এক মেধাবী তরুনী,দেশ হারালো এক মেধাবী সম্পদ!

সে হয়তো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতো,আমরা গভীরভাবে সমবেদনা ও শোক প্রকাশ করি।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দাবি রেখে বলেন, অত্র এলাকার নেতৃস্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গের কাছে আমাদের এই দাবি থাকবে যে,এখন যে টু লেইন রাস্তা রয়েছে তা যেন চার লেইননে রূপান্তর করা হয়।

তিনি জোর দাবি করে বলেন, যারা অপরাধী তাদেরকে যেন অতিসত্বর আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন,আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি,ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের এই ধরণের আর কোন দূর সংবাদ যেন আমাদের কে না শুনতে হয়।

আমি নোয়াখালির এসপি, ডি সি এবং রোডস্ এন্ড হাইওয়ের কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যেন বিশ্ববিদ্যালয়ের জেড মোড় সহ পুরো এবড়ো-থেবড়ো রাস্তাটি সংস্কার করা হয়।নিহত শিক্ষার্থী ফৌজিয়া মোসলেমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করেন।

ফার্মাসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম হোসাইন বলেন,আমাদের ফার্মাসি বিভাগের সেরা মেধাবী শিক্ষার্থী ফৌজিয়ার মৃত্যুতে আমরা ফার্মাসি পরিবার অত্যান্ত শোকাহত।

আমরা তার আত্নার মাগফেরাত কামনা ও নিরাপদ সড়ক দাবি করছি। ফৌজিয়া হত্যার সাথে জড়িত ট্রাক ডাইবারসহ সকল অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধন এ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যার ড. সেলিম হোসাইন, সহযোগী অধ্যাপক আবুল বাশার, কেমি কৌশল বিভাগের অধ্যাপক ড. এম. ইউসুফ মিয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস. এম ধ্রুব সহ বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এএস