বি এম কলেজের ছাত্র পরিচয়ে (ববি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি।

বরিশাল বিশ্ববিদ্যালয় এর ৮ শিক্ষার্থী শুক্রবার দুপুর ২ টার দিকে বি এম কলেজ মসজিদ গেইট এলাকায় অবস্থান কালে বি এম কলেজের ছাত্র পরিচয়ে একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের লাঞ্চিত করে ।

জানাজায়, ১৫ই জানুয়ারির ঘটনার জের ধরে সুজয় বিশ্বাস শুভ এবং আলিসা মুনতাজকে চিহ্নিত করে তাদেরকে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং চাঁদাবাজি করার চেষ্টা করে। সন্ত্রাসীরা বারবার বামপন্থী ছাত্র সংগঠনসমূহ বি এম কলেজে কেন মিছিল করে এবং বি এম কলেজ এলাকায় থেকে কেন পাল্টা রাজনীতি করার দুঃসাহস দেখায় এসব ব্যাপারে চার্জ করতে থাকে। অতপর সুজয় বিশ্বাস শুভ ও আলিসা মুনতাজকে প্রায় ২ ঘন্টা আটকে রাখে এবং শারিরিকভাবে লাঞ্চিত ও চাঁদাবাজির চেষ্টা করে।

কাউনিয়া থানার পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে।পুলিশের উপস্থিতিতেও ববির আরেক শিক্ষার্থী ও সময় জার্নাল পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান তমালের ওপর চড়াও হয় সন্ত্রাসীরা।

সুজয় বিশ্বাস শুভ বলেন, ১৫ ই জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে বি এম কলেজ ছাত্র পরিচয়ে সন্ত্রাসীরা আমাদের আটকে রাখে। এ রকম দিন দুপুরে আমাদের কাছে চাঁদা দাবী করে।তিনি আরো বলেন, সন্ত্রাসীদের মধ্যে রাব্বি ও রায়হান নামে দুই জন উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

ঘটনাস্থলে কাউনিয়া থানার ওসি বলেন, এ রকম ঘটনার জন্য আমরা দুঃখিত। সন্ত্রাসীদের মধ্যে ২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা হবে।

এলাকাসূত্রে জানা যায়, রাব্বি ও রায়হান এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের ভয়ে সন্ধ্যার পর খুব জরুরী কাজ ছাড়া কেও বের হয় না।এছাড়াও তারা দিন দুপুরে চাঁদাবাজি ও ইভটিজিং করে।

ইমন/এএস