কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা দু'দিনে অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে১১টা পর্যন্ত ‘এ ইউনিট এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





