প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে দেশের সব শিক্ষা বোর্ড। আগামী ০১ এপ্রিল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের সব শিক্ষা বোর্ড।
গতকাল (২১ মার্চ) শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এ-সংক্রান্ত পত্রে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আগমী ০১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। দেশজুড়ে আড়াই হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমবি





