বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রক্টর (চলতি দায়িত্ব) ও উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মীর তামান্না ছিদ্দিকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর পদার্থবিজ্ঞান গ্যালারিতে অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। মীর তামন্না ছিদ্দিকা ওই সংগঠনের সদস্য বলে জানা গেছে।

এসময় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যকে প্রক্টর মনোনিত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবর্ধনা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক ফরিদ উল ইসলাম, স্টিয়ারিং কমিটির সদস্য তাবিউর রহমান প্রধান, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিউল আজম খান, আলী রায়হান সরকার, এইচএম তারিকুল ইসলাম, অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, ড. মোঃ নুর আলম সিদ্দিক, ফেরদৌস রহমান, ড. সরিফা সালোয়া ডিনা এবং আতিউর রহমান প্রমূখ।
এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা ১৩ জন শিক্ষককে বরণেরও আয়োজন করা হয়।

ইভান/জারিফ