গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রাম ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (২২ মে) দুপরে ডুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duet.ac.bd থেকে ফলাফলের বিস্তারিত তথ্য জানা যাবে।
গত ১৯ মে ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬শ’আসনের বিপরীতে ৭ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।
ওএফ





