চাঁদপুরের মৃত কলেজ ছাত্রী মাজেদা (১৯) এইচএসসি পাশ করেছে। ফলাফল জানার আগেই স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ হারান তিনি। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়া খবরে মাজেদার বাবার বাড়িতে কান্নার রোল ওঠে। মাজেদা উপজেলা সন্তোশপুর গ্রামের ব্যবসায়ী আমান উল্লাহর মেয়ে।
স্থানীয়রা জানায়, মাজেদা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার মিজানুর রহমান কলেজ থেকে মানবিক শাখায় চলিত বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। মঙ্গলবার প্রকাশিত উক্ত পরীক্ষার ফলাফলে সে পাশ করে। এ পরীক্ষার তার রোল নং ছিলো ৩৩২৫৪২। এই পাশের খবর শুনার আগেই মাজেদাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো।
গত বছরের ২৩ ডিসেম্বর পারিবারিক সম্মতিতে একই উপজেলার কাছিয়াড়া গ্রামের আবদুল করিম মিজির ছেলে মইন উদ্দিনের ছেলের সঙ্গে তার বিয়ে হয়। আর চলিত বছরের ২২ এপ্রিল তার স্বামী বালিশ চাঁপা দিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনার পরের দিন ২৩ এপ্রিল মাজেদার মা শামছুনাহার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৪ জনকে আসামি করা হয়।
ফরিদগঞ্জ থানার মজেদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শফিউল আজম জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





