জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথম সমাবর্তন ২০২০ উপলক্ষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের গাউন ও উপহার সামগ্রী স্ব-স্ব বিভাগ থেকে ৭,৮ ও ৯ জানুয়ারী, ২০২০ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় (সকাল ৮:০০ থেকে বিকেল ৪:০০) বিতরণ করা হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমাবর্তনের জন্য কস্টিউম, ব্যাগ,গিফট সংগ্রহ ও প্রদান সংক্রান্ত উপ-কমিটির সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক ও এআইএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী নূর কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে ৫ ও ৬ জানুয়ারী,২০২০ তারিখ গাউন ও উপহার সামগ্রী বিভাগীয় চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করবেন।
উল্লেখ্য যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ জানুয়ারি, ২০২০ তারিখে ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে।
সোহেল/এমএম





