ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাংবাদিকদের সাথে মতবনিময় করেছে। আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির নিজ কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রস্তাবিত বেতন স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। প্রস্তাবিত বেতন স্কেল বাতিলের দাবি আদায়ে শিক্ষক সমাজ বদ্ধপরিকর বলে জানান তারা।
এসময় শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নিলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ মর্যাদা পূণরুদ্ধারের সংগ্রামে নামার অঙ্গীকার ব্যাক্ত করেছে।
প্রতিনিধিরা বলেন- “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট ইবি শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভা থেকে দাবি আদায়ের জন্য বড় ধরণের কর্মসূচি আসতে পারে।”
সভায় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. আহসান উল্যহ ফয়সাল, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আখতারুল ইসলাম জিল্লুসহ ইবি শিক্ষক সমিতির অন্যান্য সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকগণ।
এআই





