র্যাগ দেয়ার অভিযোগে আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৪২ ব্যাচের সেই ৩ ছাত্রী পরীক্ষা দিয়েছেন।
সোমবার দুপুর ১টায় তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হলে তাতে অংশ নেন রাফিয়া নিতু, সামি রেজোয়ানা ও রাফিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিগার সুলতানা।
এর আগে তাদের বহিষ্কারের নথিপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে না পাঠানোর কারণে পত্রিকার কাটিং দেখে বহিষ্কৃত ছাত্রী রাফিয়া ও নিতু হাইকোর্টে আদেশ স্থগিত চেয়ে রিট করেন। পরে বিচারপতি নাঈমা হায়দার ও আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ তাদের বহিষ্কারাদেশ স্থগিত করেন।
প্রশাসনিক কর্মকর্তা (আইন) জাহিদ বলেন, দুই ছাত্রীর আজীবন বহিষ্কারকে স্থগিত করেছেন নাঈমা হায়দার ও আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এমন একটি মেইল আমরা পেয়েছি। মেইল পেয়ে সঙ্গে সঙ্গে রেজিস্টার স্যারকে পাঠিয়েছি।
এ বিষয়ে জানতে রেজিস্টার আবু বকর সিদ্দিকের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





