জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু নির্বাচনের দাবিতে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

গত বুধবার সকাল সাড়ে ৯টায় মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘুরে মুরাদ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, গত ২৭ মে ছাত্রদের উপর পুলিশের হামলা ও পরবর্তী ঘটনা থেকে এইটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় এ শিক্ষক - শিক্ষার্থীদের সম্পর্কে ভয়ানক অবনতি ঘটেছে, শিক্ষক-শিক্ষার্থীর এমন পরিস্থিতি একমাত্র জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কাটানো সম্ভব।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ দিদার বলেন- "একটি বিশ্ববিদ্যালয় তখনই গণতান্ত্রিক উপায়ে চলবে যখন শিক্ষক-শিক্ষার্থী মিলে কাজ করবে, আর একমাত্র জাকসু'ই পারে বিশ্ববিদ্যালয় এ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে।"

সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জাকসু নির্বাচন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

এছাড়া সমাবেশ থেকে বর্তমানে দেশে বিরাজমান মানবসৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষয়-ক্ষতি হ্রাসের জন্য রাষ্ট্রীয় ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

জোবায়ের/জেড