পাবনার সুজানগরের ভাটিকয়া মাদরাসার ৪২ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি।
উপজেলার ভাটিকয়া দাখিল মাদরাসার ৪০ পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর ফরম পূরণের জন্য শিক্ষকদের কাছে তিন হাজার করে টাকা জমা দেয়। পরীক্ষার্থীরা মাদরাসায় প্রবেশপত্র নিতে এসে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। ফলে তারা এবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এ খবর জানার পর শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনার জন্য শিক্ষকদের দায়িত্বহীনতাকে দায়ী করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে দোষীরেু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]





