আগামী ১৪ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ২১ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতি হবে।
বিশ্ববিদ্যালয় দু'টিতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কথা থাকলেও এবার তা বাতিল করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় দু'টির একাডেমিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
গুচ্ছ পদ্ধতি বাতিল হওয়ায় উভয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। পরীক্ষাও অনুষ্ঠিত হবে আলাদা আলাদা প্রশ্নপত্রে।
বিশ্ববিদ্যালয় দু'টির শিক্ষকরা জানিয়েছেন, গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বাতিলের আগে যারা আবেদন করেছে তাদেরকে পুনরায় আবেদন করতে হবে না।
ওই আবেদনের ভিত্তিতেই উভয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শিক্ষা
যবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৪ মার্চ
আগামী ১৪ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২১ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতি হবে।





