সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র তারা মিয়া মারা গেছেন।

রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৭ জুলাই ময়মনসিংহ শহরে সিএনজি এবং বাসের মুখোমুখি সংঘর্ষে তারা মিয়া গুরুতর আহত হন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায়।

তারা মিয়ার অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ সমবেদনা জানানো হয়।

এআর