সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।বিরোধী জোটের চলমান আন্দোলন কর্মসূচির মধ্যে শঙ্কা ও অনিশ্চয়তা মাথায় নিয়েই পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা।
এবার দেশের ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন পুরুষ এবং ৫ লাখ ২ হাজার ৮৯১ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ৩৬০ জন, ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এছাড়া, বিদেশে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।বিদেশে কেন্দ্রগুলো হচ্ছে দোহা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দুবাই এবং বাহরাইন।উল্লেখ্য, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।
এআর





