সারা দেশের ১৮০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা।

শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ কেন্দ্র পরিদর্শন করেন।

এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ শিক্ষার্থী।

এআর