ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীণ বরণ ও প্রবিণ বিদায়, কৃতি সংবর্ধণা এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জমকালো আয়োজনে বরণ ও বিদায় শেষে সাংস্কৃতি অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ এই চার জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি। অনুষ্ঠাণে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান হয়। রক্তদান কর্মসূচিতে ১৬ ব্যাগ রক্ত দান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আফজাল হসেন। বিশেষ ব্যাস্ততার কারণে ভিসি উপস্থি হতে না পারায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রেবা মন্ডল, ড. মো: জুলফিকার হোসেন, প্রফেসর মাতিয়ার রহমান, সুবাস সাহা। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ফরিদপুর,মাদারিপুর,শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এমএ





