রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব বিভাগের ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।
আলাদা বেতন স্কেল ও বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাবি শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে বোরবার সকাল ১০টা থেকে শিক্ষকরা এ ধর্মঘট শুরু করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিনেট ভবনের পাশে শিক্ষকদের এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস হবে না।
তবে পরীক্ষা কর্মবিরতির বাহিরে থাকবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিলেও সকাল ৮টা ও ৯টার ক্লাস হয়নি অনেক বিভাগেই। শিক্ষকরা কর্মবিরতির জন্য ক্লাসে আসেননি। এতে করে বিশ্ববিদ্যালয় কার্যত বন্ধই রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম আগের নিয়মেই চলছে।
কেএইচ





