টঙ্গী এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় ভাঙচুর করেছে। পূর্ব আরিচপুর ডেফোডিল স্কুল এ্যাণ্ড কলেজে এ ঘটনা ঘটে।
কয়েকজন শিক্ষার্থী যথানিয়মে ফরম পূরণ করার পরও প্রবেশপত্র পায়নি। কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও আজ রোববার পরীক্ষা শুরুর পরও তারা প্রবেশপত্র পায়নি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
[b]টঙ্গী, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]