৩৩তম বিসিএসের স্থগিত হয়ে থাকা ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,৩৩তম বিসিএসের স্থগিত হওয়া ১৩২ জন এর মধ্যে ১৩০ প্রার্থীর ফল ক্যাডার ভিত্তিতে সাময়িকভাবে সুপারিশসহ প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে প্রশাসন ৪,পুলিশ ২,কর ২ এবং বাকিরা স্বাস্থ্য ক্যাডারে।
বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_0417161134.pdf) পাওয়া যাবে।
[b]ঢাকা,১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]