রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দুইদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির আজ প্রথমদিনের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাতিল সিরাজ স্বাক্ষর করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাবি শিক্ষার্থীদের আয়োজনে কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষার্থীরা গণস্বাক্ষরে অংশ নিয়ে আন্দোলনে একাত্বতা প্রকাশ করেন। লিপু হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলে জানান তারা।

এসময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিটি হত্যাকান্ডের বিচার চাই। আমরা চাইনা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানলাভ করতে এসে কোন শিক্ষার্থী লাশ হয়ে বাড়ি ফিরে যাক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না, বিশ্ববিদ্যালয়ের হলের মতো নিরাপদ স্থান থেকে কীভাবে একজন শিক্ষার্থীর হত্যাকান্ডের মতো নির্মমতার শিকার হয়? আমরা প্রকৃতপক্ষে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকান্ড বলে ধারণা করে। ওইদিন লিপুর চাচা মো. বশির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়েছে।

জেড