জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার তাকে অব্যাহতি পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
রেজিস্ট্রার জানান, নিয়মানুযায়ী তাকে এক মাসের নোটিশ দেওয়া হয়েছে। তিনি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন।
কেএইচ





