সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৮ম কর্মী সদস্য সম্মেলন থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির অর্থমন্ত্রীরঘোষনাকে প্রতিহত করার আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
আজ ৩১শে মার্চ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে কর্মীসদস্য সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এই কর্মী সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সদস বজলুর রশিদ ফিরোজ,ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি আল কাদেরি জয়,রাশিব রহমান,শ্যামল বর্মন রুখসানা আফরোজ আশা, মনীষা চক্রবর্তী। পরিচালনা করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।
নেতৃবৃন্দ বলেন, 'শিক্ষার মানবিক অধিকার অস্বীকার করে বর্তমান সরকার ক্রমাগত জনগণের শিক্ষার অধিকার সংকুচিত করে চলেছে,আসন্ন বাজেটের পুর্বে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর বক্তব্য তারই এক অশনি সংকেত,অর্থমন্ত্রী স্নাতক পর্যায়ে টিউশন ফি ৫ গুন বৃদ্ধির ঘোষনা দিয়ে সরকারের দায়িত্ব নেয়াটা অস্বীকার করেছে,সান্ধ্যকালীন কোর্স,প্রাইভেট এমবিবিএস কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষাকে বাণিজ্যিকভাবে পরিচালিত করার আয়োজন করা হচ্ছে।এর ফলে জনগণকে ক্রমাগত শিক্ষার অধিকার থেকে সরিয়ে ব্যবসায়ী মুনাফার চক্রান্ত করা হচ্ছে।
শিক্ষা-গবেষনায় অপ্রতুল বরাদ্দ,অবকাঠামো সংকট সহ নানা সমস্যায় শিক্ষাব্যবস্থা জর্জরিত,সেই সংকট নিরসন না করে টিউশন ফি বৃদ্ধির মাধ্যমে আসন্ন বাজেটে সেই বাণিজ্যিকীকরণের ধারা অব্যাহত রাখবে' টিউশন ফি ৫ গুণ বৃদ্ধি করার অর্থমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান শুভ্র, দিদার হোসেন, জুঁই প্রমুখ।
টাইমনিউজ.নেট/ শ্যামল বর্মন/ মাহমুদ





