আগামীকাল রোববার শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এদিকে নবাগতদের স্বাগত জানাতে বর্ণিল সাঁজে সেঁজেছে ক্যাম্পাস।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে প্রক্টরীয়াল বডি এবং নিরাপত্তা কমিটি। পরীক্ষায় যে কোন ধরণের জালীয়াতি ঠেকাতে নিরাপত্তা কমিটি সার্বক্ষণীক তৎপর থাকবে বলে জানিয়েছে প্রশাসন। থাকবে ভ্রাম্মমান আদালত।

ভর্তি পরীক্ষার প্রথম দিন রোববার দিনের প্রথম শিফটে ধর্মতত্ব অনুষদ ভূক্ত ‘এ’ এবং বাকি তিন শিফটে মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদ ভূক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম শিফট সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফট বেলা ১১.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট। তৃতীয় শিফট দুপুর ২.০০ থেকে ৩.০০ টা। চতুর্থ শিফট বিকেল ৪.০০ থেকে ৫.০০ টা পর্যন্ত। দ্বিতীয় দিন সোমবার ‘এইচ’ এবং‘ সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন শিক্ষার্থীদের সম্ভাসন জানাতে নানা বর্ণে বর্ণিল রুপ ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলছে নবীনদের জায়াগা করে নেওয়ার শেষ মুহুর্তের পস্তুতি।

এআই