ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাশের হার ৬.১১ শতাংশ। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হন্তান্তর করেন ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১০০ টি আসনের বিপরীতে ৩ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী ফরম উত্তোলন এবং অংশগ্রহণ করে ২৮৬৩ জন পরীক্ষার্থী।
ফল হস্তান্তরের সময় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিচুরর রহমান ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান মোল্লা। ফলাফল হন্তান্তরের সময় ভিসি’র সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট iu.ac.bd থেকে পাওয়া যাবে।
হিমেল/জারিফ





