শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের ‘হামলা’র প্রতিবাদে ও তাদের গ্রেফতারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীগন ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা ক্যাম্পাসে অবস্থান করে কলেজের মূল গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা হামলাকারী ব্যবসায়ীর গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
একই দাবিতে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর মধুশহীদ এলাকায় পর্যন্ত এসে পুনরায় ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। দোষী ব্যবসায়ীকে গ্রেফতার না করলে আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেয়েছিন তারা। ওই ঘোষণা অনুযায়ী তারা আজ ক্যাম্পাসে অবস্থান করে ক্লাস বর্জন করেছেন।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মোবাইলে লোড দেয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
এমই





