মহান স্বাধীনতা দিবসে স্কুল আঙ্গিনায় সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব। এরপর শিশুদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় নানান পুরস্কার সামগ্রি।

পথ শিশুদের নিয়ে ‘আশ্রয়’ প‌রিচালিত পিএইচ‌ডি স্কু‌লে ‘আশ্রয়’ ও IUS এর উদ্যো‌গে এই কর্মসুছি পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, ড. সা‌লেহ হোসাইন। সে‌ক্রেটা‌রি জেনারেল ট্রা‌ষ্টি বোর্ড, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর নাজমুল হক, আশ্র‌য়ের সভাপতি ডাঃ সায়েম আরাফাত হোসাইন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ট্রেজারার ডাঃ ফাহিম আবরার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. সা‌লেহ হোসাইন জানান, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার দিয়ে তাদের আলোর পথে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বিবেকবোধসম্পন্ন নাগরিকদের মানবিকতার উন্মেষ ঘটানোরও আহ্বান জানান তিনি।

আশ্রয়ের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ সমাজে মহৎপ্রাণ মানুষদের মনুষ্যত্ববোধই পরিস্থিতি পাল্টে দিতে পারে। তারাই পারে পথশিশুদের রূপান্তরের সুযোগ করে দিতে। আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে এই ব্রতটি পালন করলে বাংলাদেশের কোনো শিশুকে আর পথশিশু হয়ে থাকতে হবে না।

মোরশেদ মুকুল/ এসএম