বৈষম্যমূলক বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের করবেন তারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল কোন পরিবর্তন করা হয়নি। যেটা সম্পূর্ণ বৈষম্য মূলক।
সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্ম বিরতির ঘোষণা করেছেন। তাই আমরাও কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশনা দিয়েছি। তবে ক্লাস বন্ধ থাকলেও সকল বিভাগের পুর্ব নির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে ২ জুন একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে দু'শতাধিক শিক্ষক মানব বন্ধন কর্মসূচি পালন করে।
এআর





