বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এশিয়ার মোট ৬৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান থাকলেও সেখানে নেই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়।
যুক্তরাষ্ট্রের করা এই সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রেরই ১৩৪টি।
এই তালিকায় এশিয়া মহাদেশ থেকে স্থান পায় মোট ৫টি দেশের ৬৩টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে চীনের ২৬টি। এর পরই রয়েছে জাপান ১৭, দক্ষিণ করিয়া ১১, ভারত ৪ এবং সিঙ্গাপুরের ২টি বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত তালিকায় এশিয়ার যেসব দেশে কোন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় নেই তার মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়া।
এশিয়া থেকে জায়গা করে নেয়া চীনের সবচেয়ে বেশি বিশ্ববিদ্যায়ের কারণ হিসেবে দেখানো হয়েছে সেদেশে ক্রমান্বয়ে শিক্ষাক্ষেত্রে উন্নতি ও বাজেট বৃদ্ধি। বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে তাদের গবেষণা। যার কারণে সে দেশে সরকারি এবং বেসরকারিভাবে ক্রমান্বয়ে বিনিয়োগ বাড়ছে। তালিকায় প্রথম দিকে পিকিং এবং জিনহুয়া বিশ্ববিদ্যালয় অবস্থান রয়েছে।
এশিয়া থেকে এর পরই সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় জাপানের ১৭টি। এক্ষেত্রে সামনের দিকে রয়েছে কয়োটা এবং টকিও বিশ্ববিদ্যালয়। যদিও সেরা ৫০০ তালিকায় জাপানের ১৭টি বিশ্ববিদ্যালয় আছে কিন্তু গ্লোবাল রেংকিংয়ে পিছিয়ে পড়েছে জাপান। যার কারণ হিসেবে সেখানে শিক্ষাক্ষেত্রে সল্প বিনিয়োগকে মনে করছে সমালোচকরা।
এর পরই রয়েছে দক্ষিণ কোরিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়। অত্যাধুনিক আবিষ্কার এবং প্রযুক্তিগত শিক্ষার কারণে তারা এগিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় এখানে প্রথম দিকে আছে সিউল ন্যাশানাল বিশ্ববিদ্যালয়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামুলক ভালো অবস্থানে রয়েছে ভারত। যেখানের ৪টি বিশ্ববিদ্যালয়কে সেরা ৫০০'র তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিকে ইউনিভার্সিটি অব দিল্লি থাকলেও কিন্তু জায়গা হারিয়েছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। মূলত শিক্ষা খাতে সরকারি ব্যয়ে গত কয়েকবছরে কমে যাওয়া কারণে এই অবস্থা।
তার পরে রয়েছে এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর। ন্যাশানাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পাকিস্তানের একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়।
জেড





