টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষামূলক সংগঠন রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এলেঙ্গা শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে শুক্রবার বৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়। সকাল ১০টায় পরিক্ষা শরু হয়ে ১১ টা ৩০ মিনিটে শেষ হয়। পরিক্ষায় এলেঙ্গা পৌরসভার সরাকারি-বেসরকারি ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ৩৩৪ জন ছাত্র-ছাত্রী অংশনেন।

কেন্দ্র পরিদর্শনে কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নয়া মিয়া, অর্থনীতি বিভাগের প্রধান হাসান হাফিজুর রহমান, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, সাবেক কালিহাতী উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, সাংবাদিক কাজল আর্য, ফারুক খান প্রমূখ উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক নাজিম উদ্দিন, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন জনি,সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন, বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব মো. সুজন মোল্লা পরিক্ষার সার্বিক তদারকি করেন।
এমএ