মাদক সেবনকে কেন্দ্র করে বরিশাল সরকারি বিএম কলেজ শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার বেলা দুইটার দিকে কলেজের বাণিজ্য ভবন ও কেন্টিনে রুমে এ সংঘর্ষ হয়।
এসময় কলেজ কেন্টিনে ব্যাপক ভাংচুর চালানো হয়।
একই সাথে দুই শিক্ষকসহ মোট ছয়জন আহত হয়েছে।আহতরা হলেন, ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষক মাকসুদ আলী, ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম মোর্শেদ, ব্যাবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ হোসেন, শহিদুল ইসলাম, আবু সায়েম ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুম্মান।
তাদের সবাইকে উদ্ধার করে শের- ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী, বাণিজ্য ভবনের একটি কক্ষে বসে ব্যাবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ হোসেন ও তার বন্ধুরা গাঞ্জা সেবন করলে বাধা দেয় ওই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রুম্মান।
এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ও তার সহযোগিরা রুম্মানকে মারধর করে। এর পরপরই রুম্মান তার সহযোগিদের নিয়ে এসে ইউসুফকে মারধর করেন।এতে উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে ধারালো অস্ত্রসহ উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বাণিজ্য ভবন ও কলেজ কেন্টিনে ব্যাপক ভাংচুর চালানো হয়। অস্ত্রের আঘাতে দুই শিক্ষক ও চার শিক্ষার্থী আহত হয়।
এরপর পুলিশ এসে লাঠিচার্জ করে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি ধুমপান করাকে কেন্দ্র করে দু-দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় তদন্ত কমিটি করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এএইচ





