‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সংসদে দেয়া প্রতিশ্রুতি কোটা বাতিল করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবিতে মানবন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

আজ(বুধবার) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেড় মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ওবাইদুল্লাহ নাবী,  রংপুর বিভাগীয় সমন্বয়ক ওয়াদুদ সাদমান ও সাধারণ শিক্ষার্থীরা। 

এসময় বক্তারা বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা চাই, সরকার যেন দ্রুত কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পর এখন পর্যন্ত কোটা বাতিলের কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি।”  দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইভান/এমবি