জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার থেকে জাবি শাখা ছাত্রদলের সর্বাত্মক ধর্মঘট শুরু হচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া জানান, প্রক্টরিয়াল বডির পদত্যাগের আল্টিমেটাম আজ শেষ হচ্ছে।
ছাত্রদলকর্মীদের মুক্তি না দেয়ায়, পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্টরিয়াল বডি কর্তৃক ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দেয়ায় প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে সোমবার থেকে সর্বাত্মক ধর্মঘট পালন করবে জাবি শাখা ছাত্রদল। ধর্মঘট চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এর আগে শুক্রবার জাবি শাখা ছাত্রদল সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববারের মধ্যে প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করলে সোমবার থেকে সর্বাত্মক ও লাগাতার ধর্মঘট ঘোষণা দেয়া হয়।
কেএইচ





