শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের দক্ষতা বাড়াতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের “সোশ্যাল সাইন্স স্টাডি ফোরাম” প্রেজেন্টেশন স্কিলের উপর একটি ওয়ার্কশপের আয়োজন করে।
ফোরামের ডেপুটি কোর্ডিনেটর সৈয়দ আহমেদের উপস্থাপনায় আজ (সোমবার) দুপুর ১ টায় অর্থনীতি বিভাগে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ওয়ার্কশপে প্রেজেন্টেশনের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ফোরামের সাবেক র্কোডিনেটর আল-গোফরান রুমন।
এতে উপস্থিত ছিলেন ফোরামের র্কোডিনেটর তাবাসসুম তাজিন’সহ অন্যান্য সদস্যবৃন্দ। ওয়ার্কশপের সার্বিক কার্জক্রম পরিচালনা করেন ফোরামের মোডারেটর ও অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার সাজিয়া আফরিন।





