রাজধানীর পাঁচটি সরকারি মাধ্যমিক স্কুলের ২৫ শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে বদলির এই আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার এক আদেশে ২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের পুরনো কর্মস্থল ছাড়তে বলা হয়েছে।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষককে বদলি করা হয়েছে।
বদলিকৃত শিক্ষকেরা হচ্ছেন - মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (চ.দা.) মোহাম্মদ কবীর চৌধুরী, সহকারী শিক্ষক আবুল হোসেন (ভৌত বিজ্ঞান), মো. মোখতার আলম (ইংরেজি), মো. মাইনুল হাসান ভূইয়া (গণিত), মুহাম্মদ বেলায়েত হোসেন (গণিত), মো. আফজালুর রহমান (ইংরেজি), মো. ইমরান আলী (ইংরেজি), এবিএম ছাইফুদ্দিন ইয়াহিয়া (ইসলামিয়াত), মো. মিজানুর রহমান (কৃষি শিক্ষা), মো. আবুল কালাম আজাদ (গণিত), মো. জামাল উদ্দিন বেপারী, (জীব বিজ্ঞান), মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মো. সাইফুর রহমান (গণিত), নুরুন্নাহার সিদ্দিকা (সামাজিক বিজ্ঞান), মো. নাছিমা আক্তার (ভূগোল), গভার্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শাহজাহান সিরাজ (গণিত), মোহাম্মদ ইসলাম (গণিত), মো. জাকির হোসেন (ইংরেজি), মো. শাহজাহান (ইংরেজি), মো. আবদুল ওয়াদুদ খান (সামাজিক বিজ্ঞান), মো. আলতাফ হোসেন খান (ইংরেজি), মো. আযাদ রহমান (ইংরেজি), রণজিৎ কুমার শীল (গণিত), নিউ গভ. গালর্স হাইস্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসলামিয়াত বিষয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিন চৌধুরী।
বছরের পর বছর ধরে এক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে ৯৭ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিল দুদক।
গত বছরের ডিসেম্বরে ওই আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ এবং মন্ত্রিপরিষদ সচিবকে দুদকের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছিল।
এমআর





