জাতীয় বিশ্ববিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষর্থীরা কৃতকার্যের দাবি জানিয়ে বলেন, নতুন নিয়ম করে বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত নন প্রোমোটেড শিক্ষার্থীদের আয়োজনে নিয়মিত পরীক্ষা গ্রহণ, পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ, সেশনজট নিরশনসহ বর্তমানে অকৃতকার্য শিক্ষার্থীদের কৃতকার্য করার দাবি শীর্ষক মানব বন্ধনে এ কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষামূলক প্রাণীতে পরিণত হয়েছি।

তারা নিত্যনতুন নিয়ম আমাদের উপর প্রয়োগ করে চলেছে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, নিয়মিত ক্লাস, পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ কিংবা নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ কোনটির উপস্থিতি নেই।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজ হুমকির মুখে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, আমাদের দাবিসমূহ মেনে নিন, নতুবা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে আন্দালন করে আসছি।

তিতুমীর কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমানের সভাপতিত্বে মাবনবন্ধনে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার, হাবিবুল্লা বাহার কলেজের শিক্ষার্থী ইয়াসীন প্রমুখ।

এমএ/এমকে