যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমেছে। এ বছর পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। গত বছর যা ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।
একইসঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৬০জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৪৪৪ জন। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ছেলে ৩ হাজার ৫২৪জন ও মেয়ে ২ হাজার ৯৩৬জন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ২হাজার ৫০৩টি বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী ছিল। পাশ করেছে ১ লাখ ২২ হাজার ৯৯৫জন। যার মধ্যে ছেলে ৬০ হাজার ৯৭১জন ও মেয়ে ৬২ হাজার ২৪ জন।
এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাশ করেছে ৬০ হাজার ৪৪৯ জন। বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫জন ও বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন।
তারেক/এমএনজে





