হাবিপ্রবি শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির হত্যার রহস্য উম্মোচন ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানের এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, শিশির তাদের মতই একজন শিক্ষার্থী, শিশিরের মরদেহ দেখে ডাক্তার প্রাথমিক ভাবে সেটি হত্যা বলে আশংকা করছেন। তাই তারা শিশির হত্যার সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, নিহত শিশিরের বাল্যকালের বন্ধু ১২তম ব্যাচের প্রথম সরকার পার্থ বলেন, শিশির এর এভাবে হত্যা আমি মেনে নিতে পারছি না, দ্রুত তার বন্ধুর হত্যার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মাঝিপাড়া এলাকার একটি বিল থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির এর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফারুখ/এমবি





