ইসলামী বিশ্ববিদ্যালয় নানা আয়োজনে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণ করেছে। বৈশাখকে স্বাগত জানাতে বর্ণীল সাঁজে সেজেছিল ক্যাম্পাস। আগামীর দিনগুলোর শুভকামনায় মঙ্গলযাত্রায় বাঙালী জাতির ঐতিহ্য তুলে ধরেছে র্যলীতে অংশগ্রহণকারীরা। ঢেঁকি, পাঁলকী, গরুর গাড়ি, খেও জাল, বাদ্য-বাজনা, শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবী, রঙ-বেরঙের ফেস্টুন, মুখোশ আরো কতকি।
সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিনসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, বিভিন্ন পরিষদ ও ফোরম এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

এসময় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং পরিসংখ্যান বিভাসহ বেশ কয়েকটি বিভাগের সভাপতিদের নেতৃত্বে পৃথক পৃথক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নিয়ে মূল র্যলীতে যোগদান করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো সেঁজেছে চোখ জুড়ানো আঁল্পনায়। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও অনুষদ জুড়ে শোভা পাচ্ছে রং-তুলির সমন্বয়ে শিক্ষার্থীদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরী করা মন ভুলানো কারুকার্য ও চিত্রকর্ম।
এসএইচ, জেএ





