পরীক্ষায় ভালো ফলাফল করা স্বত্ত্বেও সাতক্ষীরার আগোরদাড়ি আমিনিয়া কামিল মাদরাসার এমপিও সাময়িকভাবে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার এক আদেশের মাধ্যমে মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামকে বিষয়টি অবহিত করা হয়।
মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নাসির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদরাসার এমপিও সাময়িকভাবে স্থাগিত করা হল। এছাড়া কেন প্রতিষ্ঠানটির এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে আগামী ১০ দিনের মধ্যে অধ্যক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত। চার লাখ দশ হাজার টাকা সরকারি কোষাগার হতে প্রতিমাসে কর্মরত শিক্ষকরা বেতন উত্তোলন করে থাকেন। সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠানটি। ফলাফলে প্রতিষ্ঠানটি জেলাতে অদ্বিতীয়।
কোন কারণে প্রতিষ্ঠানটির এমপিও বাতিল করা হল তা চিঠিতে উল্লেখ করা হয়নি বলে প্রতিষ্ঠান প্রধান মাওলানা আব্দুস সালাম জানান।
সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠানটির এমপিও বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ জন শিক্ষকের নামে রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়া এ প্রতিষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ মুহাদ্দিস আব্দুল খালেক, নায়েবে আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বর্তমান জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের ছেলে বুলবুলসহ ডজন খানিক জামায়াত নেতা কর্মরত রয়েছেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শিক্ষা
ভাল ফলাফলেও মাদ্রাসার এমপিও বাতিল
পরীক্ষায় ভালো ফলাফল করা স্বত্ত্বেও সাতক্ষীরার আগোরদাড়ি আমিনিয়া কামিল মাদরাসার এমপিও সাময়িকভাবে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক আদেশের মাধ্যমে মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামকে বিষয়টি অবহিত করা হয়।





