বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। সবশেষ মারা গেছে ১৫ বছর বয়সী মাহিয়া। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাহিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানান তিনি।
এর আগে দুপুর দেড়টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মারা যায়। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।