বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ সয়েল ক্লাব আয়োজিত সয়েল অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩ শিক্ষার্থী।
তারা হলেন- মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তারিকুল ইসলাম মাসুদ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আকলিমা আক্তার লিমা ও মো: রায়হান সজীব। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাংলাদেশ সয়েল ক্লাবের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।
সয়েল অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ সয়েল ক্লাবের ২১টি ক্যাম্পাসের মধ্যে সেরা সাংগাঠনিক ক্যাম্পাস পুরস্কার পায় বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুল ইসলাম ওসমান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও বাংলাদেশ সয়েল ক্লাব ববি শাখার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপাচার্য মহাদয় বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গর্বের। আমি খুবই আনন্দিত। তোমরা আরো বেশি বেশি পরিশ্রম করো। তোমাদের সফলতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন- মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা রজনী।
ইমন/এমবি





