ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। আজ শনিবার থেকে যথা নিয়মে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল করবে। শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস মালিক সমিতির সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরা সময় রাস্তায় সাধারণ যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসের ড্রাইভার ও হেলপারকে ছাত্রলীগ কর্মীর মারধরের জের ধরে কুষ্টিয়া-ঝিনাইদাহ পরিবহন মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়।  

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাস মালিক সমিতির সাথে কথা বলে শনিবার সকাল থেকে পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা মালিক সমিতির সাথে আরও আলোচনা করব। ছাত্রদের গাড়িতে রাস্তার বহিরাগত যাত্রী উঠানর বিষয়ে তিনি বলেন- বিষয়ে আমাদের আলোচনার এজেন্ডায় থাকবে।
এআর