রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুর ৩ টা ৩০ মিনিটে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ৩ টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৭৫ আসনে ভর্তি পরীক্ষা হবে।
ঢাকা,শেকৃবি করেসপন্ডেন্ট, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
শিক্ষা
১৪ নভেম্বর শেকৃবির ভর্তি পরীক্ষা
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।