রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় শোকসভা করেছে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
মঙ্গলবার সকাল ১০টায় রাবির শহীদুল্লাহ কলা ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন। বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ রানার সঞ্চালনায় শোকসভাতে বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও বিভাগের অধ্যাপক মো. আনসার উদ্দিন, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক ড. মো. মকসুদুর রহমান, অধ্যাপক মো. নজরুল ইসলাম মিঞা, অধ্যাপক আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রুস্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও খুনিদের অতিসত্বর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রুস্তম আলী আকন্দ গত শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তার নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
[b]রাবি, এমএইচ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শিক্ষা
রুস্তম হত্যার ঘটনায় শোকসভা করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় শোকসভা করেছে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।মঙ্গলবার সকাল ১০টায় রাবির শহীদুল্লাহ কলা ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।





