কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য ১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে এসএমএসের মাধ্যেমে ১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ও ৫ ডিসেম্বর।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২টি বিভাগ বাড়িয়ে ১৯টি বিভাগে ১০১০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে।
কেএইচ





