জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দু'ঘন্টা ব্যাপী বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- বুয়েটের সাবেক ভিসি প্রফেসর ড. হাবিবুর রহমান (আহ্বায়ক), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. আলী আব্বাস, কলা অনুষদের ডিন প্রফেসর ড. হাসনা হেনা বেগম, মাইক্রো বায়োলজি এন্ড বায়ো টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাকারিয়া এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলী মুর।
[b]ঢাকা, জেইউ, ২৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]