ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদারতা" শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবনের ৪০৩ নং কক্ষে প্রবন্ধটি উপস্থাপন করেন শারজাহ বিশ্ববিদ্যালয়ের ফিকাহ বিশেষজ্ঞ, পিএইচ গবেষক শাইখ আব্দুস সালাম সাঈদ করীম।
আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে ‘বিশ্বশান্তি ও সমতাঃ প্রেক্ষিত রিসালা-ই-নূর’ শীর্ষক দু'দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে প্রবন্ধটি উপস্থাপন করেন শায়খ কারীম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
প্রবন্ধকার শাইখ করীম সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইউনিভার্সিটিরর আমন্ত্রনে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশ ওয়াকফাহ নীতিমালা বিষয়ে গবেষণারত বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ এবং দুবাই ঈমাম আবুহানিফা রিসার্স সেন্টারের আরবি প্রভাষক হিসেবে নিযুক্ত রয়েছেন।
এছাড়াও তিনি একাধারে দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব, ২০১৫ সালে দুবাইয়ের নির্বাচিত শ্রেষ্ট ঈমাম, চট্টগ্রাম সমিতি-ইউএই’র উপদেষ্টা, আরব আমিরাতস্থ বাংলাদেশ সমিতির উপদেষ্টা ও শারজাহ্ গভর্ণর থেকে ২০১৫ সালে সেরা গবেষকের পুরষ্কার পান।
দু'দিনব্যাপী এ সম্মেলনে পৃথক পৃথক ৮টি সেশনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে ইংরেজি প্রবন্ধ ৩৮টি এবং আরবি প্রবন্ধ ৩৩টি। এছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেজ্ঞদের প্রবন্ধ ১০টি এবং দেশীয় প্রবন্ধকারদের প্রবন্ধ ৬১টি প্রবন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-ইর-রাশীদ আসকারীর সভাপতিত্বে সম্মেলনে আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ মোট ৮টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। মঙ্গলবার এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী এ সেমিনারের সমাপ্তি ঘটবে।
নাহিদ/এসএম





