আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমি ফাইনাল পর্বের খেলা আগমীকাল অনুষ্ঠিত হবে।

সেমি ফাইনালে খেলবে ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় প্রথম পর্বের শেষ খেলাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে উপস্থিত না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়াকওভার পেয়ে সেমি ফাইনালে উঠে যায়।

সেমি ফাইনাল কে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা গেছে। প্রতিটি খেলায় দর্শকদের উপস্থিতি লক্ষণীয়। খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন। ৩০ মে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করছেন মোঃ রবিউল ইসলাম এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন মোঃ জামাল হোসেন, শেখ মোঃ বেলাল হুসাইন ও মোঃ সেলিম হোসেন। খেলায় দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।

এসএইচ