
শনিবার (২৯ অক্টোবর) মগবাজার নজরুল একাডেমিতে অনুষ্ঠিত সীরাতুন্নবী স. উদযাপন উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত শিশু-কিশোরদের ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট্য গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ড. আ জ ম ওবায়দুল্লাহ বলেন, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ক্যালিগ্রাফির মত শিল্পচর্চায় অভিভাবকদের সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্পী ইব্রাহীম মন্ডল বলেন, বাংলাদেশ চারুশিল্পী পরিষদ সুস্থ ধারার সৃজনশীল শিল্পচর্চায় কাজ করে যাচ্ছেন। তিনি শিশুদের প্রতিভা বিকাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনূষ্ঠানে বিশিষ্ট্য টিভি ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ, শিশু সংগঠক মাহবুব মুকুল, গবেষক মস্তফা মনোয়ার বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন

শিল্পী আমিনুল ইসলাম আমিন, শিল্পী মাহফুজুর রহমান, শিল্পী মন্জুর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীম,
উপস্থাপনা করেন শিল্পী নাসির উদ্দিন সজল ও ক্যালিগ্রাফার মুহিবুল্লাহ গালিব কুরআন তেলাওয়াত করেন। শতাধিক প্রতিযোগী দুটি গ্রুপে অংশগ্রহণ করে।

ক গ্রুপে কাজী আবদুল্লাহ সাফফান (১ম), আশরাফ বিনতে আহনাফ তাহা (২য়), সাইয়েদা আতিকা রহমান (৩য়)
এবং খ গ্রুপে কানিজ ফাতিমা ঐশি (১ম), মাহদিয়া বিনতে রিয়াজ (২য়) ও তাহমিদ আল আসাদ (৩য়) পুরস্কার অর্জন করে।
এছাড়া অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কার দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।
এন





